মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আগৈলঝাড়ায় মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং, প্রতিরোধে পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং, প্রতিরোধে পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি :: “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া থানার আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বাজারে বরিশাল জেলার দু’বারের পদক পাওয়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ওসি তদন্ত নকিব আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা নিত্যানন্দ মজুমদার ও এসআই তৈয়বুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে হলে সবার একসাথে কাজ করতে হবে। বিদ্যালয়ের ছুটির সময় শিক্ষার্থীদের বখাটেরা ইভটিজিং করলে তাৎক্ষনিক থানাকে জানাতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯