রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়ায় ডায়গনষ্টিক, ক্লিনিক ও ডেন্টাল কেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যেগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ বখতিয়ার আল মামুনসহ হাসপাতালের কর্মরত চিকিৎসকদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ বখতিয়ার আল মামুন এর অফিস কক্ষে ডায়গনষ্টিক, ক্লিনিক ও ডেন্টাল কেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ বখতিয়ার আল মামুনসহ হাসপাতালের কর্মরত চিকিৎসকদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আরএমও ডাঃ মামুন মোল্লা, মেডিকেল অফিসার ডাঃ সৈকত জয়ধর, ডাঃ ফয়সাল ফাহাদ, ডাঃ জাহেদ হোসেন, ডেন্টাল সার্জন ডাঃ নুর-ই-জান্নাত বাঁধন, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, ডায়গনষ্টিক, ক্লিনিক ও ডেন্টাল কেয়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জুয়েল, বিপুল বিশ্বাস, মনিরুজ্জামান স্বপন, খলিলুর রহমান শাহ, প্রদীপ কুমার রায়, মাসুম মোল্লা, দীপংকর বেপারী, পিন্টু বাড়ৈ, কামরুজ্জামান সুমন, মিলন রায় প্রমুখ। সভায় ডায়গনষ্টিক, ক্লিনিক ও ডেন্টাল কেয়ার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা তাদের ব্যবসা পরিচালনার জন্য চিকিৎসকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, সরকারি নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।