মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় তিন নারী গুরুতর আহত

বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় তিন নারী গুরুতর আহত

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিন নারী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের পরিবারের সঙ্গে একই বাড়ির জিল্লুর রহমান, ইকবাল হোসেন ও ছফুর হাওলাদারের দীর্ঘদিন ধরে বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো।

এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। সম্প্রতি জিল্লুর রহমান, ইকবাল হোসেন ও ছফুর হাওলাদার বাড়ির পুকুরে যাওয়ার যৌথ রাস্তায় বেড়া দিয়ে প্রতিপক্ষদের চলাচলের পথ বন্ধ করে দেয়।

গত ৮ ফেব্রুয়ারি বিকালে রাস্তার ওই বেড়া অপসারণ করে মৃত ইউসুফ হাওলাদারের স্ত্রী রাজিয়া বেগম পুকুরে যেতে চাইলে জিল্লুর রহমান, ইকবাল হোসেন ও ছফুর হাওলাদার তাকে পিটিয়ে জখম করে।

এ সময় মাকে রক্ষা করতে এলে রাজিয়া বেগমের মেয়ে তহমিনা আক্তার তারা ও শাহিনুর বেগমকেও বেধরক পিটিয়ে জখম ও বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে হামলাকারীরা আহত তিন নারীসহ তাদের পরিবারের অপর সদস্যদের আসামী করে থানায় উল্টো মিথ্যা মামলা দিয়ে একজনকে গ্রেফতার করিয়েছে বলে আহত রাজিয়া বেগম অভিযোগ করেন।

এ ব্যাপারে রাজিয়া বেগম বাদী হয়ে হামলাকারী ওই তিন জনকে আসামী করে এজাহারের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯