বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
মুলাদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জমশেদ আলী তালুকদারের স্মরণ সভা

মুলাদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জমশেদ আলী তালুকদারের স্মরণ সভা

মুলাদী প্রতিনিধি :: মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ অনার্স কলেজ, চরকালেখান নেছারিয়া কামিল মাদরাসা, চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ৩৫নং চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা বাজার, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও জমি দাতা মরহুম আলহাজ্ব জমশেদ আলী তালুকদারের স্মরণে শনিবার সকাল ১০টায় চরকালেখান কলেজ ও চরকালেখান হাই স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মরহুম আলহাজ্ব জমশেদ আলী তালুকদারের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মৃত্যু বার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্য আব্দুর রব আকন ও প্রভাষক সামছুল ইসলামের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, চরকালেখান আদর্শ কলেজের গভর্নিং বডির সদস্য ও ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ মোহসীন উদ্দীন খান, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান, চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, চরকালেখান নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. জি.এম রফিকুল ইসলাম, চরকালেখান আদর্শ কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দীন জমাদার, সহকারী শিক্ষক আব্দুল খালেক।

 

এসময় উপস্থিত ছিলেন চরকালেখান কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য দেলোয়ার হোসেন তালুকদার, চরকালেখান নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওঃ একেএম ফজলুল হক, চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাহিদ হোসেন দিদার তালুকদার, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্যাদা, বন ও পরিবেশ অধিদপ্তরে উপ-পরিদর্শক মকবুল হোসেন, আ’লীগ নেতা জানে আলম মৃধা, সমাজসেবক মৌলভী আলী আহমেদসহ কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাববকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

স্মরণ সভায় বক্তারা বলেন মরহুম আলহাজ্ব জমশেদ আলী তালুকদার চরকালেখান ইউনিয়নে আলো ছড়ানোর লক্ষে একই ক্যাম্পাসে স্কুল, কলেজ, মাদরাসা প্রতিষ্ঠা করে শিক্ষা বঞ্চিত মানুষকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছেন কিন্তু নিজের জন্য কিছুই করেননি। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রজন্মকে গড়ে উঠতে হবে এবং সমাজ ও দেশের জন্য নিস্বার্থ ভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯