রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্বাস্থকমপ্লেক্সসে নিপা হাওলাদার (২২)নামে এক গর্ভবতী নারীকে পানির পরিবর্তে ভুলক্রমে এসিড খাওয়ানো হয়েছে।
গতকাল শনিবার দুপুরে হাসপাতালে ভায়া টেষ্ট কক্ষে এমন ঘটনা ঘটে। আহত নিপা হাওলাদারকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফেলতির কারনে এমন ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর স্বজনরা দাবী করেছে। নিপা হাওলাদার কলাপাড়া পৌরশহরের বাদুরতলী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার পুলক হাওলাদারের স্ত্রী।
জানা গেছে, হাসপাতালে ভায়া টেষ্ট করার জন্য সংশ্লিষ্টরা মাম পানির বোতলে এসিড এনে রাখে। রোগীর স্বজনরা পানি ভেবে ভুলক্রমে এসিড পান করালে নিপা হাওলাদার চিৎকার চেচামেচি করতে থাকে। এসময় কর্তব্যরত সেবিকা (নার্স) সালমা বেগম এগিয়ে আসলে নিপার থুথুতে সালমার মুখমন্ডলে এসিড লাগে। এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ধিক্কার জানাতে শুরু করে এলাকার মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রোগীর স্বজনদের দোষ চাপানোর চেষ্টা করছেন। নিপা হাওলাদারের স্বামী পুলক হাওলাদার জানান, যারা ভায়া টেষ্ট করবেন তারা বোতলটি কেন নিরাপদ স্থানে রাখলেন না ? তার স্ত্রী একতো গর্ভবতী ,তার মধ্যে এসিড’র এমন ঘটনায় তিনি হতাশ হয়েছেন । কলাপাড়া হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, একটি নিদ্রিষ্ট কক্ষে ভায়া টেষ্ট করানো হয় । সেখানে সেবিকা সালমা বেগম ছিলেন,তার অগোচরে রোগীর লোকজন পানি ভেবে এসিড পান করান ।
তবে সেবিকা সালমা বেগম ভায়া টেষ্টের জন্য তার উপস্থিতি এড়িতে যাওয়ার চেষ্ট করে বলেন, যিনি ভায়া টেষ্ট করেছেন তার নাম তিনি জানেন না।
তবে রোগীর চিৎকার শুনে তিনি ছুটে এসেছেন।