মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরনে শ্রীগুরু সঙ্ঘ খেপুপাড়া শাখার উদ্যোগে পাঁচদিন ব্যাপী বাৎসরিক উৎসব গতকাল শনিবার সকাল থেকে পৌরশহরের জগন্নাথ আখড়ানাট মন্দিরে শুরু হয়েছে।
অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে, শীশ্রী গুরুদেবের পাদুকা উৎসব কেন্দ্রে আনায়ন, সঙ্ঘ পতাকা উত্তোলন, শ্রীশ্রী ঠাকুরের শ্রীমুখের বানী ক্যাসেটের মাধ্যমে প্রচার, বর্নাঢ্য শোভাযাত্রা, হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরন, মাতৃসঙ্ঘাধিবেশন, শ্রীশ্রী গুরু বন্দনা, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মসভা ও গীতি-আলেখ্য। এছাড়া মহানামযজ্ঞানুষ্ঠান ও মহোৎসব।