বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন :: আপনার ওসি আপনার দোরগোড়ায়, কথা বলুন ওসির সাথে সেবা নিতে পুলিশের দ্বারে নয়, জনগনের কাছেই আসছে পুলিশ অফিসার ইনচার্জ কাউনিয়া থানা, এই স্লোগান সামনে রেখে। কাউনিয়া থানা কমিউনিটি পুলিশিং কমিটির মাসিক সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে থানার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. সাহাবুদ্দিন পুলিশ কমিশনার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুল রহমান রিন্টু, অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার উত্তর, উপ-পুলিশ কমিশনার এবং কাউনিয়া থানা (ওসি) সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
প্রধান অতিথি জনগনকে বলেন, আপনারা কমিউনিটি পুলিশের সেবা গ্রহন করবেন। সমাজের যে কোন বিষয়ে পুলিশের সেবা পাওয়ার জন্য কমিউনিটি পুলিশের সহযোগীতা নিবেন।
তিনি কমিউনিটি পুলিশিং এর উদেশ্য করে বলেন, ওয়াড ও ইউনিয়নে চুরি ,ডাকাতি, মাদক সেবন সহ সকল অপরাধ কাজ এ এলাকাগুলোতে হেচ্ছ। যেখানে মানুষ বসবাস করে সেখনে সমস্যা থাকবেই। সমাজের সমস্যাগুলো আপনাদের নিয়ে পুলিশ সমাধান করবার চেস্টা করছে।
তিনি আরো বলেন, আপনারা নিজেরা একেক জন পুলিশিংএর দায়িত্ব নিয়ে কাজ করলে সমাজের অসন্তোষ অপরাধগুলো দূর হবে। এলাকায় যেন মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদের সাথে কেউ জড়িত না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। মাদকসক্তরা সমাজের শত্রু তাই তাদের কেউ আশ্রয় পশ্রয় দিবেন না।
তাছাড়াও থানা পুলিশের উদেশ্য করে তিনি বলেন, আপনারা কেউ দায়িত্ব অবহেলা করিবেন না কারন আপনাদের কাছে মানুষ আসে বিপদে পরে যত দ্রুত পরেন তাদের পাশে থেকে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে আমি কঠিন ব্যাবস্থা নিবো। কমিউনিটি পুলিশিংএর সদস্যদের ব্যপারেও তিনি অটল থাকার কথা বলেন। তিনি বলেন, আপনারা যারা কমিউনিটি পুলিশিং এর সদস্য হয়েছেন আমরা আপনাদের ভাল হিসাবে এখানের সদস্য করেছি। এর সুবাদে আপনারা অন্যায় কাজে জড়িত হলে আমাদের কাছ অভিযোগ পেলে আপনার সদস্য পদতো থাকিবে না বরং কঠিন ব্যবস্থা নেয়া হবে। তিনি পুরানপাড়া সুলতান সদস্যর নামে অভিযোগের বিষয় বলেন, এই লোক কি করে কমিউনিটি পুলিশিং এর সদস্য হয়েছে।