বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি :: চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে লালমোহনে ভাড়াটিয়া ক্যাডার বাহিনীর হামলায় ৩জন আহত হয়েছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ব্যপারে চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ে করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলম্ব সংবাদে মঙ্গলবার দেড়টার মহাসিনের ১ একর ২০শতাংশ জমির জোরপূর্বক দখলের পায়তারা করে।
এতে মহাসীন বাধাঁ প্রদান করলে তার উপর মাইনুল ও মঞ্জুরের নেতৃত্বে লালমোহনের ভাড়াটিয়া ক্যাডার নিয়ে হামলা চালায়। মহাসীন(৪০), মো. রিয়াজ(২৪), শরিফ(১৮) আহত হয়। তাদের কাছ থেকে জোরপূর্বক ২টি এনডুয়েট মোবাইল সেট নিয়ে যাওয়া হয়।
এই ব্যপারে মহাসীন বাদী হয়ে ১০জন সনাক্ত করে আরো ৭/৮জনকে আজ্ঞাত চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করেছেন। চরফ্যাশন থানার সহকারী উপ-পুলিশ শহীদুল ইসলাম ফোর্স নিয়ে পরিদর্শক করেছেন।