রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের দারোগার তবক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় আবির হাওলাদার (২৪) নামে এক যুবকের দু’পা গুড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসীরা।
আহত আবির হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থকমপ্লেকের ভর্তি করে ।পরে অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
আহত আবির হাওলাদার’র দাবী ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে হাসিব হাওলাদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছেন।