বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজাপুরে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা

রাজাপুরে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা

রাজাপুর প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের ১৩ নং দক্ষিণ পশ্চিম কাঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুকিপুর্ন ভবনে পাঠদান করা হচ্ছে।

প্রতি বছরের ঝুকিপুর্ন তালিকায় ওই বিদ্যালয়ের নামটি দেয়া হলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নি”েছন না। পলেস্তরা খসে বা ছাদ ভেঙ্গে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন বলেন, ১৯৯৫/৯৬ সালের অর্থ বছরে ৪টি কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি নির্মান করা হয়। নির্মানের প্রায় পাঁচ বছরের মধ্যেই ওই ভবনের বিভিন্ন স্থানের পলেস্তরা খসে রড বেরিয়ে বেকে গেছে। ২০০১/০২ অর্থ বছরে এবং ২০১২ সালে দুইবার মেরামত করা হলেও পরবর্তি এক বছরের মধ্যে পলেস্তরা খসে এবং পিলার ফেটে গিয়ে আরো খারাপ অবস্থা হয়েছে।

২০১৪ সালে পুরাতন ভবনের পাশেই দুই কক্ষ বিশিষ্ট একটি নতুন ভবন নির্মান করা হয়। কক্ষ অপ্রতুল হওয়ায় বাধ্য হয়ে পুরাতন ভবনে ঝুকি নিয়ে কমপক্ষে একটি ক্লাশ বসাতে হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে থাকে। যে কোন সময় পলেস্তরা খসে অথবা ছাদ ভেঙ্গে পরে হতাহতরে মতো দুর্ঘটনা ঘটতে পারে। কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে দুর্ঘটনার হাত থেকে রক্ষার্থে পুরাতন ভবনটি যতসম্ভব দ্রুত অপসারন করে একটি নতুন ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় অভিভাবকরা দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নবেজউদ্দিন সরকার বলেন, ওই ভবন সম্পর্কে আমার জানা নাই। তবে এরকম হয়ে থাকলে সেখানে ক্লাশ করানো যাবে না। এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ইউআরসি কর্মকর্তা মিলে একটি কমিটি রয়েছে। সেই কমিটি ওই ধরনের ভবন পরিত্যাক্ত বলে ঘোষনা করতে পারেন এবং নতুন ভবনের জন্য উপজেলা এলজিইডি কর্মকর্তা তালিকা করে আবেদন করবেন। অপরদিকে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অথবা স্থানিয় জনপ্রতিনিধি অথবা যে কোন শিক্ষানুরাগী স্থানিয় এমপি’র সুপারিশ নিয়ে নতুন ভবন পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯