বুধবার, ২২ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ব্যর্থ বানারীপাড়া থানা পুলিশ! সফল মানবতাবাদী? বানারীপাড়া থেকে অপহরন চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

ব্যর্থ বানারীপাড়া থানা পুলিশ! সফল মানবতাবাদী? বানারীপাড়া থেকে অপহরন চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

আনোয়ার হোসেন :: বানারীপাড়া সৈয়দ বজলুল মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী লামিয়া।

গত (১১ জানুয়ারি) স্কুলে যাওয়ার পথে অপহরন হয় লামিয়া (১৫)। লামিয়া বাবা আব্দুল হাই ১১জানুয়ারি বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ১৯ দিন পরে পুলিশ যায় ভিকটিম লামিয়াদের বাড়ি।

পুলিশের এমন ভূমিকা দেখে লামিয়ার বাবা মানবাধিকার সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনে থানার অভিযোগের ১৯ দিন পরে বিভিন্ন বিভিন্ন লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পেয়ে মানবাধিকার সংস্থার সভাপতি জিয়াউল হাসান শামীম ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাউনিয়া থানার সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন ভিকটিমকে উদ্ধার করার জন্য দিন ভর চেষ্টা করে অপহরনকারীদের পরিচয় পায়।

অপহরনকারী মো. করিম, আফজাল, মো. মান্নান, বিজলি বেগম, ছাকেরা বেগম সবাই চাঁপাইনবাবগঞ্জের যাদুপুর হঠাৎপাড়ারবাসীন্ধা।

লামিয়াকে উদ্ধারের কাজে সব চেয়ে বেশি ভুমিকা পালন করেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম সে সব সময় মানবাধিকার সদস্যদের সহযোগীতা করেছেন বিদয় চাঁপাইনবাবগঞ্জের ডিবি পুলিশের মাধ্যমে ২২ দিন পরে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারের খবর পেয়ে বানারীপাড়া থানার এস আই আসাদুছজ্জামান সেখানে পৌছে ভিকটিমসহ আসামী আফজাল ও বিজলিকে বরিশাল নিয়ে আসিলে আদালত ভিকটিমকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে বাকি দুই জনকে জেল হাজতে পাঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯