রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতারক সেই কথিত সাংবাদিক রাব্বি পুলিশের হাতে আটক

প্রতারক সেই কথিত সাংবাদিক রাব্বি পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিনিধি :: বরিশালে প্রতারক ও কথিত সাংবাদিক মেহরাজ রাব্বি শুক্রবার নগরীর অক্সফোর্ড মিশন রোড থেকে পুলিশের হাতে আটক হয়েছে প্রতারণার অভিযোগে।

অভিযোগকারী ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সন্তান সায়মুন কালুর অভিযোগ অনুসারে জানা যায়, মেহরাজ রাব্বি বিভিন্ন সময়ে কালুর কাছ থেকে মাদক ও বিরুপ সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়েছে।

গত তিনমাস আগে কালু নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে রাব্বি তার ভাই জিদনির মাধ্যমে কালুর স্ত্রীর গহনা বন্ধক রেখে টাকা ধার দেয়ার কথা বলে তা আত্মসাৎ করে। এর সাথে রাব্বির মা নিজেও জড়িত ছিলেন। বহু খোজাখুজির পর রাব্বিকে শুক্রবার হাতেনাতে পেয়ে কালু টাকা, গহনা ফেরৎ চাইলে বাকবিতন্ডার এক পর্যায়ে রাব্বি ৯৯৯ এ কল করে নিজেকে অপহরণ ও নির্যাতনের শিকার বলে পুলিশ ডেকে আনে। রাব্বির কাছে বহু মানুষ প্রতারিত হয়েছে বলে বহু সাক্ষী, প্রমাণ আছে। প্রতক্ষ্যদর্শী সাবেক ছাত্রলীগের একজন নেতা বলেন, রাব্বিকে কালু বহুদিন ফোন, মেসেজ করেও কোন কুল-কিনারা না পেয়ে আজ হাতেনাতে পেয়ে টাকা ও স্বর্ণ চায়।

 

এসময় রাব্বি ও তার মা শামীমা আক্তার সমস্থ অভিযোগ স্বীকার করে নিলেও মাল জিনিস ফেরৎ না দিয়ে জামিনদার আনবে বলে সময় নেয়। এর মধ্যেই নিজেকে বাঁচাতে ৯৯৯ এ কল দিয়ে মিথ্যার আশ্রায় নিয়েছে। কর্তব্যরত পুলিশ সরেজমিনে এসে ঘটনা জেনে ও প্রমাণ দেখে রাব্বিকে ও ভুক্তভোগী কালুকে থানায় নিয়ে যায়। রাব্বিকে কেউ কোন নির্যাতন করেনি, সমস্থ’ ভিডিও রয়েছে উপস্থিত সবার কাছে ‘ ৯৯৯ এ কলের মাধ্যমে সরেজমিনে আসা কর্তব্যরত পুলিশ এ বিষয়ে থানায় সুরাহা হবে বলে তাদের নেয়া হয়েছে বলে জানান।

উল্লেখ্য, প্রতারক রাব্বি গোলাম কিবরিযার পুত্র এবং তার ( রাব্বি)র মা শামীমা আক্তার এর বিরুদ্ধে প্রতারণা মামলার প্রস্থতি চলছে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে। এছাড়াও এদের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।

প্রতারক রাব্বি ও তার মা এবং ভাই সবাই মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশল খাটিয়ে প্রতারণার মাধ্যেমে টাকা আত্মসাৎ কারাই তাদের নেশা। মেহেরাজ শুধু কালুর সাথেই প্রতারণা করেনি সে তাজরিক্স ইট ভাটার মালিকের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রত্রিকার সম্পাদক হিসাবে পরিচয় দিয়ে টাকা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ফাইফ স্টার ইট ভাটা, বাকেরগঞ্জ সাবেক কাউন্সিল এর ইট ভাটা, বাকেরগঞ্জ বার্তমান চেয়ারম্যানের কাছে সত্য সংবাদ পত্রিকার উপদেষ্টা বানাবে বলে অনেক টাকা আত্মসাৎ করেছে এবং কাউনিয়া শান্ত কম্পিউটার দোকান থেকে মিথ্যা কথা বলে একটি কম্পিউটার আত্মসাৎ করেছে ভুক্তভোগী ছেলেটির কম্পিউটার না থাকায় দোকান বন্ধ হয়ে গেছে।

সাংবাদিক আনোয়ার হোসেনের কাছ থেকে ছেলে অসুস্থ বলে এবং অনলাইন সাইট খুলে দেবার কথা বলে ৫০০ হাজার টাকা আত্মসাত করেছে ওই প্রতারক রাব্বি। প্রতারক রাব্বি তার মায়ের কারনেই এমন কাজ করার সাহস পায় কারন সকলের কাছ থেকে সে সময় নেয়, বলে আমি তোমার টাকা পরিষদ করিবো কিন্তু কয়েদিন হয়ে গেলে সে আর ফোন ধরেনা। প্রতারক রাব্বি এর আগেও অনেকের কাছ থেকে টাকা আত্মসাত করে ঢাকা পালিয়ে যায়।

প্রায় এক বছর পরে আবার প্রতারণার ব্যবসা শুরু করছে বলে অভিযোগ পাওয়া যায়। সে বিভিন্ন সময় বরিশালের কিছু লোকাল পত্রিকা কিছু দিনের জন্য নিয়ে সম্পাদক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে।

তার প্রতারণার সহযোগীতা করে কিছু লোকাল পত্রিকার সম্পাদকরা এর আগেও দখিনের খবর পত্রিকার ভার প্রাপ্ত সম্পাদক হিসাবে যোগ দিয়ে বরিশাল জেলা বিভিন্ন যাগায় গিয়ে সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজী শুরু করেন তার চাঁদাবাজির ব্যাপারে সম্পদক জানতে পেরে মাত্র দু মাসের মাথায় তাকে অফিস থেকে তারিয়ে দেয়। তার পরেই সে ঢাকার পথে চলে যায় কিন্তু বর্তমানে সত্য সংবাদ পত্রিকা নিয়ে আবার চাঁদাবাজি, নিরীহ লোককে হয়রানি, মিথ্যা সংবাদ প্রচার করে চাঁদা আদায় করে। বরিশালে কথিত চাঁদাবাজ সাংবাদিক মেহেরাজ রাব্বি নামে সবাইর কাছে পরিচিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯