মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোদীকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল

মোদীকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল

নিজস্ব প্রতিবেদক :: এপ্রিল মাসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন ‘সাগরমাথা সংবাদ’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল। ওই সম্মেলনে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও।

বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘আমরা আমন্ত্রণ পেয়েছি। প্রধানমন্ত্রীর সফরসূচি নির্দিষ্ট পদ্ধতি মেনে স্থির করা হয়। তিনি এই সফরে যাওয়ার সিদ্ধান্ত নিলে সে কথা ঘোষণা করা হবে।’’

সূত্রের খবর, পাকিস্তানকে সার্ক রাষ্ট্রগোষ্ঠীর প্রেসিডেন্ট করে ওই রাষ্ট্রগোষ্ঠীর কাজকর্ম ফের চালু করার চেষ্টা চালাচ্ছে নেপাল। এর পিছনে চিনের মদত থাকতে পারে বলে মনে করছে দিল্লি। পাশাপাশি ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার আগ্রহও প্রকাশ করেছে তারা। কিন্তু ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, ‘একটি’ বাদে সার্কের সব সদস্য দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক রয়েছে। কিন্তু সার্কের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিক সহযোগিতা। যখন কোনও সদস্য দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাসে মদত দেয় তখন কোনও সহযোগিতাই চলতে পারে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯