মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চার অপরাধীর ফাঁসির মহড়া, কাল কী হবে

চার অপরাধীর ফাঁসির মহড়া, কাল কী হবে

অনলাইন ডেস্ক :: সুপ্রিম কোর্ট এ বার নির্ভয়া-কাণ্ডে আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয়কুমার সিংহের মৃত্যুদণ্ডের রায় সংশোধনের আর্জিও খারিজ করে দিল। কিন্তু তার পরেও ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নির্ভয়া-কাণ্ডের চার অপরাধীর ফাঁসি পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

আজ দিল্লির পাটিয়ালা হাউস আদালতে ওই ফাঁসি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। অপরাধীদের আইনজীবীর যুক্তি, ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি।

অক্ষয় কুমার সিংহ ও পবন গুপ্তও তাদের সামনে আইনত যে সব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ইচ্ছুক। এই আর্জি শোনার পরে দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক অজয় কুমার জৈন তিহাড় জেলের সুপারের কাছে সাজাপ্রাপ্তদের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

চার অপরাধীর আইনজীবী এ পি সিংহ বলেন, একমাত্র মুকেশ সিংহের কাছেই সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অক্ষয়কুমার সিংহ বুধবারই সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল।

আজ বিচারপতি এন ভি রমন্নার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দিয়ে বলেছে, এ ক্ষেত্রে রায় সংশোধনের কোনও মামলা দাঁড়ায় না। তাই সুপ্রিম কোর্ট ফাঁসি স্থগিত রাখার আর্জিও খারিজ করে দিয়েছে। আদালতের রাস্তা বন্ধ হয়ে গেলেও অক্ষয়ের সামনে এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোর সুযোগ রয়েছে। বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন এখনও রাষ্ট্রপতির টেবিলে। পবন গুপ্ত এখনও সাজার রায় সংশোধনের আর্জি বা কিউরেটিভ পিটিশন দায়েরই করেনি। তাই ফাঁসি বা মৃত্যুদণ্ডের পরোয়ানা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হোক বলে সওয়াল করেন দণ্ডিতদের আইনজীবী।

সরকারি আইনজীবী ইরফান আহমেদ এর প্রবল বিরোধিতা করে বলেন, গত ডিসেম্বরে অপরাধীদের সাত দিনের নোটিস দেওয়া হয়েছিল, যাতে তার মধ্যেই তারা সমস্ত আইনি পথে সুরাহা মেলার চেষ্টা সেরে ফেলে।

তার ৪০-৪২ দিন পরে প্রাণভিক্ষার আবেদন জানানো বিচারব্যবস্থার সঙ্গে রসিকতা করা। অতিরিক্ত দায়রা বিচারক তিহাড় জেলের সুপারকে কাল সকাল ১০টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেন। এর আগে ২২ জানুয়ারি মুকেশ-অক্ষয়-পবন-বিনয়ের ফাঁসির নির্দেশ জারি হয়েছিল। পরে তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি হয়। ফের তা পিছনোর সম্ভাবনা জোরালো হলেও আজ নিয়ম মতো তিহাড় জেলে এসে হাজির হয়ে গিয়েছেন মেরঠের ফাঁসুড়ে পবন জল্লাদ। তিহাড়ে কোনও ফাঁসুড়ে না থাকায় পবনকে মেরঠ থেকে ডেকে পাঠানো হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯