মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বার্সার হতাশা, বেড়েই চলছে

বার্সার হতাশা, বেড়েই চলছে

বিশ্বের অন্যতম সেরা ফুটবলাররা দলে থাকলেও চলতি মৌসুম একদমই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। স্বাভাবিকভাবেই দলের বর্তমান খেলোয়াড়দের ওপর থেকে কিছুটা হলেও আস্থা হারিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তেমেউ। তাই নতুন কাউকে দলে ভেড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি।

কাতালান ক্লাবটির পছন্দের তালিকায় প্রথমেই ছিলেন ভ্যালেন্সিয়ার স্প্যানিশ উইঙ্গার রদ্রিগো মরেনো। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ভ্যালেন্সিয়া তাদের সেরা খেলোয়াড়কে ছাড়তে রাজি হয়নি। আরো একটা হতাশা আছে বার্সার।

স্পোর্টিং লিসবনের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকের দলে টানতে মরিয়া হয়ে উঠেছিলেন বার্সার নতুন প্রধান কোচ কিকে সেতিয়েন। স্প্যানিশ কোচ সরাসরি কথা বলেছিলেন পর্তুগিজ তারকার এজেন্ট জর্জ মেন্ডিসের সঙ্গে। বার্সা কোচের হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ জায়ান্টরা কিনে নিয়েছে ফার্নান্দেজকে। কাতালান ক্লাবটির এ ধরনের সাইনিং নাটক নতুন কিছু নয়।

বেশ কয়েকবারই এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। তবে সবচেয়ে বেশি তিক্ততা বোধহয় নেইমারকে ঘিরেই। মৌসুম শুরুর আগ মুহূর্তে ব্রাজিলিয়ান তারকার ফেরানোর সম্ভাব্য সবকিছু গোছানোর পরও নিষ্ফল হয়ে গেছে। নেইমার থেকে গেলেন পিএসজিতেই।

বাইরে তো আছেই, ক্লাবের অন্দরমহলের আবহ-ও খুব একটা ভালো নয়। খোদ অধিনায়ক লিওনেল মেসিও বার্সা প্রশাসনকে ক্রমাগত হতাশ করে চলেছেন। চুক্তির নবায়ন নিয়ে আর্জেন্টাইন সুপারস্টারের টালবাহানা চলছে কয়েক মাস ধরে। তাই ন্যু ক্যাম্প থেকে মেসি বুট-জার্সি তুলে রাখবেন কিনা সেই সংশয়টা কিন্তু রয়েই গেছে।

বার্সেলোনার হতাশা কেবল খেলোয়াড়ের সঙ্গে চুক্তি প্রসঙ্গেই সীমাবদ্ধ নয়। কোচ নিয়োগেও পছন্দের কাউকে পায়নি তারা। দুজন কোচ ফিরিয়ে দিয়েছে বার্সাকে। তা ফেরাতেই পারে। কিন্তু তাই বলে জাভি হার্নান্দেজ শূন্যহাতে ফিরিয়ে দেবে বার্সাকে?

যে ক্লাব তাকে সম্ভাব্য সবকিছু দিয়েছে; যে ক্লাবের কোচ হওয়ার স্বপ্ন ছিল সেই তিনিই কিনা বার্সার বিপর্যয়ের মেসিদের দায়িত্ব নিতে চাননি! এরনেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার পর তার শূন্যস্থানে বার্সা শেষাবধি এমনই একজনকে নিয়োগ দিয়েছে যার কোচিং ক্যারিয়ারে নেই কোনো মৌলিক ট্রফি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯