রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশের সংগ্রহ ২৬১ রান, তিন ফিফটিতে

বাংলাদেশের সংগ্রহ ২৬১ রান, তিন ফিফটিতে

ফাইনাল খেলার লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টস হেরে নামতে হলো ব্যাটিংয়ে। ধীরস্থির শুরু করলেন দুই ওপেনার, খানিক বাদেই বেরিয়ে এলেন খোলস থেকে।

এরপর একে একে ফিফটি তুলে নিলেন তিনজন, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয় ও শাহাদাৎ হোসেন। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার খেলে থামলো ২৬১ রানে।

পাওয়ার প্লের ১০ ওভারে কোন উইকেট না হারিয়েই ৪৮ রান তুলে টাইগার যুবারা। কিন্তু বিপত্তি বাধে এরপরই।

১৩ তম ওভারের প্রথম বলেই মুলেটসানের কুইকার ডেলিভারিতে সাজঘরে ফেরত যান পারভেজ। ৪০ বল থেকে ৩ চারে ১৭ রান করেন তিনি। এরপর উইকেটে এসে স্থায়ী হননি মাহমুদুল হাসান জয়ও। ১৫ বলে মাত্র ৩ রান করে রান আউটে কাটা পড়েন তিনি।

দুই ব্যাটসম্যানের বিদায়ের পর তৌহিদ হৃদয়কে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন তামিম। এগোচ্ছিলেন ব্যক্তিগত সেঞ্চুরির পথে। কিন্তু ভাগ্য সহায় হলো না। দলীয় ১৩০ রানের মাথায় ১২ চারে ৮৪ বলে ৮০ রান করে পয়েন্টে বিয়াওফোর্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ওপেনার।

তামিমের বিদায়ের পরও বাংলাদেশকে কক্ষপথে রাখেন শাহাদাৎ হোসেন ও তৌহিদ হৃদয়। দুজনেই তুলে নেন ফিফটি। ২ চারে ৭৩ বলে ৫১ রান করে আউট হন হৃদয়। আর শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৬ বলে ৭৪ রান করেন শাহাদাৎ হোসেন।

স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মুলেটসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯