মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি :: বানারীপাড়ায় সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশ(পাইলট) স্কুলের ৩ দিনব্যাপী ১৩১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বানারীপাড়া হাইস্কুলের ছাত্র হিসেবে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি কোচিং ও প্রাইভেট বন্ধের উপরও জোর দেন। মাদকের ব্যাপারেও তিনি আপোসহীন বলে মন্তব্য করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল, আইটি বিশেষজ্ঞ মুনীর আশরাফী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদুল হক জুয়েল, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমীন শুভ, প্রেস ক্লাব সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমম রায় সুমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।