শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফখরুল ও তাবিথকে আমন্ত্রণ, আতিকের ইশতেহার অনুষ্ঠানে

ফখরুল ও তাবিথকে আমন্ত্রণ, আতিকের ইশতেহার অনুষ্ঠানে

অনলাইন ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রোববার ইশতেহার ঘোষণা করবেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওই সংগঠনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রাজধানীর বনানীর লেকশোর হোটেলে রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিবার্চনী ইশতেহার ঘোষণা করবেন। অনুষ্ঠানে আওয়ামী এবং বিএনপির নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের কাছে শনিবার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আতিকুল ইসলামের প্রচারণা কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমন্ত্রণপত্র বিএনপি মহাসচিব ও তাবিথের অফিসে পাঠানো হয়েছে।

১ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আতিকুল। শুধু ভোট চেয়েই তার জনসংযোগ শেষ হয়নি। ভোট চাইবার পাশাপাশি রাজধানীবাসীর কাছ থেকে তাদের সমস্যাগুলো শুনে নিয়েছেন এই মেয়র প্রার্থী।

সাবেক এই মেয়র বলেন, ঢাকা শহর একটি অপরিকল্পিত শহর। এই অপরিকল্পিত শহরকে পরিকল্পিত করতে পারব ইনশাআল্লাহ্। এজন্য নাগরিকদের আমাকে সহযোগিতা করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯