মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রীকে গাম্বিয়া ধন্যবাদ জানিয়ে যা বললো

প্রধানমন্ত্রীকে গাম্বিয়া ধন্যবাদ জানিয়ে যা বললো

অনলাইন ডেস্ক :: রাখাইনে গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দায়ের করা মামলায় (আইসিজে) সমর্থন এবং রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের পক্ষে অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণার পর ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক প্রতিক্রিয়ায় গাম্বিয়ার আইনমন্ত্রী এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাম্বিয়ার আইনমন্ত্রী বলেন, আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার মামলা নিয়ে বাংলাদেশ ব্যাপক সমর্থন দিয়েছে। এছাড়াও মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এজন্য আমরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশাল সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এতে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ওই রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মূলত ওই অভিযান নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে গাম্বিয়া।

বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যার ইস্যুতে গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। আদেশে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন গণহত্যার শামিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯