মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্র্রতিনিধি :: বছর শুরু হতে না হতেই দেশে চলমান সাংবাদিক নির্যাতন, নিপিড়ন, হামলা, মিথ্যা মামলার প্রতিবাদ ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইয়ন প্রনয়নের দাবী তুলে ঝালকাঠিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশের সর্ববৃহৎ সাংবাদিক বান্ধব সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ কতৃক সাংবাদিক নির্যাতনের বন্ধে যুগোপযোগী আইন প্রনয়নের দাবীতে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ ও ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সমন্বয়ে ২২ জানুয়ারী বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিমের সঞ্চালনায় ও বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখা সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক সরওয়ার হোসেন স্বপন, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ইউনেস্কোর তথ্যমতে ২০১৮ সালে বিশ্বে ৯৯ সাংবাদিক নিহত হয়েছেন।

২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ৮৯৪ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে স্বাধীনতা পরবর্তী সমযে বাংলাদেশে ৩৮ সাংবাদিক নিহত হয়েছেন তবে এরমধ্যে হাতেগোনা ৪-৫ সাংবাদিক হত্যার বিচার হলেও বাকি হত্যার বিচার হয়নি।

দেশের গণতন্ত্র রক্ষা, দূর্ণীতি, অনিয়ম বন্ধ করতে হলে অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়ন করতে হবে। দেশে যে হারে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, হুমকি, মামলা ও লাঞ্ছিতের ঘটনা ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন।

এছাড়াও বছরের শুরুতে গত ১৭ জানুয়ারি লক্ষ্মীপুরে সাংবাদিক দম্পত্তি ডাক্তার দেখাতে গিয়ে ক্লিনিকের লোকজন অর্থের বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে রোগী দেখা নিয়ে প্রতিবাদ করলে সাংবাদক দম্পত্তি লাঞ্ছিত ও হামলা শিকার হন, ১৯ জানুয়ারী সেনাবাহিনীতে চাকরীর প্রলোভনে বিপুল পরিমান টাকা আত্মসাৎ করার অভিযোগের ভিত্তিতে দৈনিক জনকন্ঠের সহ-সম্পাদক রেজা নওফল হায়দার নড়াইলের কালিয়া উপজেলায় অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসী রাজু বাহিনী কতৃক হামলার শিকার, ২০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় পুলিশের পোষাক পরিহিত এক পুলিশ সদস্য রাস্তার বিপরিত দিক থেকে মটরসাইকেল [ঢাকা মেট্টো হ-১২-৭৫০৫] চালিয়ে এসে বাংলা ট্টিবিউনের ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার মাহমুদ খানকে চাপা দেয়ার প্রতিবাদে তাদের উপর হামলা, ২১ জানুয়ারি থানার অভ্যন্তরে ধর্ষকের ছবি তুলতে গিয়ে নারায়নগঞ্জের ফতুল্লায় পুলিশের সামনে হামলা ও লাঞ্ছিতের শিকার হন কতিপয় সাংবাদিক, এছাড়াও আশুলিয়ায় বিএমএসএফ সভাপতি ইয়াসিন পুলিশের উপস্থিতিতে জমি দখলের ভিডিওচিত্র ধারন করায় পুলিশ তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং অনুমতি ছাড়া ভিডিও ধারন করায় তাকে লাঞ্ছিত করে পরে ফিরিয়ে দেন। বিবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ প্রকাশ করায় ২৫ দিন পর দু সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের, টাঙ্গাইলের ডিবিসি চ্যানেলের প্রতিনিধি শেলু আকন্দের উপর বর্বরোচিত হামলা করে তার দু’পা ভেঙ্গে পঙ্গু করার ঘটনা তুলে ধরে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের দ্রুত বিচারের দাবী সহ সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধে সরকারের নিকট দ্রুত যুগোপযোগী আইন প্রনয়নের দাবী জানান।

অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবী জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক গোলাম মাওলা শান্ত, জেলা সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপ-প্রচার সম্পাদক ইমাম বিমান, কোষাধ্যক্ষ এইচ এম গিয়াস উদ্দীন, সদস্য সৈয়দ রুবেল, এমরান হোসেন আদনান ও কামরুল হাসান মুরাদ এছাড়াও ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান তাওহীদ, জেলা যুব মহিলা লীগের সাবেক সভানেত্রী লুৎফুন্নাহার লুনা, ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সম্পাদক এম জাকির হোসেন, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জেলা সভাপতি রুবেল খান, নাগরিক ফোরাম নেতা আতাউর রহমান, কুদ্দুস মোল্লা, নেত্রী হাসিনা আক্তার, নাজমা আক্তার, ফাতেমা আক্তার, সিঙ্গাপুর প্রাবাসী ইকবাল মাহমুদ প্রমুখ। একাত্মতা প্রকাশ করেছেন দৈনিক অজানা বার্তা সম্পাদক ডেইলী অবজারভার প্রতিনিধি এসএম এ রহমান কাজল, জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দীন, চ্যানেল ৩৬৫ চেয়ারম্যান মো. জামাল শরিফ ও যুবলীগ নেতা খন্দকার ইয়াদ মোরশেদ প্রিন্স।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯