মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইনিংস হার দক্ষিণ আফ্রিকার

ইনিংস হার দক্ষিণ আফ্রিকার

প্রথম টেস্টে পরাজিত ইংল্যান্ডের সিরিজ হারের প্রহরই হয়তো গুনছিলেন অনেকে। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনে সিরিজ জয়ের ক্ষেত্রে এখন অতিথি দলটিই ফেভারিট। দক্ষিণ আফ্রিকাকে টানা দুই টেস্টে হারাল জো রুটের দল। পোর্ট এলিজাবেথ টেস্টে তারা জিতল ইনিংস ব্যবধানে।

আজ পঞ্চম ও শেষ দিন মধ্যাহ্ন ভোজের আগ মুহূর্তে স্বাগতিকরা ২৩৭ রানে অলআউট হয়ে গেলে ইংলিশরা ইনিংস ও ৫৩ রানের জয় পায়। এ জয়ে চার ম্যাচ সিরিজে অতিথি দলটি এখন এগিয়ে ২-১-এ।

তার মানে, শুক্রবার জোহানেসবার্গে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে ন্যূনতম ড্র করলেই সিরিজ জিতে নেবে ইংল্যান্ড।
পোর্ট এলিজাবেথ টেস্ট জিতে নিতে পঞ্চম ও শেষ দিন দক্ষিণ আফ্রিকার শেষ চারটি উইকেট তুলে নিতে হতো ইংল্যান্ডকে। কিন্তু এর তিনটিই তারা তুলে নেয় প্রথম ঘণ্টায়। এরপর ছিল আনুষ্ঠানিকতা। শেষ উইকেটে ৯৯ রান যোগ করে ইংলিশদের উদযাপন খানিকটা বিলম্বিত করেন কেশব মহারাজ ও অভিষিক্ত ডেন প্যাটারসন। মহারাজ রানআউটের শিকার হলে প্রোটিয়াদের এ সান্ত্বনার লড়াইয়েরও সমাপ্তি ঘটে। ২০১১ সালের সিডনি টেস্টের পর বিদেশের মাঠে এটাই প্রথম ইনিংস ব্যবধানে জয় ইংল্যান্ডের। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৪৯৯/৯, ডিক্লেয়ার (ওলি পোপ ১৩৫*, বেন স্টোকস ১২০; মহারাজ ৫/১৮০)। দক্ষিণ আফ্রিকা: ২০৯ ও ২৩৭ (কেশব মহারাজ ৭১, ডেন প্যাটারসন ৩৯*, ফাফ ডু প্লেসি ৩৬; জো রুট ৪/৮৭, মার্ক উড ৩/৩২)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯