রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে প্রার্থী না হয়েও সভাপতি নির্বাচিত

বরিশালে প্রার্থী না হয়েও সভাপতি নির্বাচিত

আনোয়ার হোসেন ।। শনিবার ঘোষিত বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নে আওয়ামীলীগের নতুন কমিটিতে অনিয়মের অভিযোগ ওঠেছে । চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রার্থী না হয়েও সভাপতি নির্বাচিত হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে । ঘোষিত কমিটিতে চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রাথী না হয়েও সভাপতি নির্বাচিত হয়েছেন ।

জানাগেছে, গত ১৭ই ডিসেম্বর চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সম্মেলন পরিচালনা করেন । ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ের জন্য প্রতি পদের জন্য একজন প্রস্তাবকারী ও সমর্থকারীর মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন । তখন বলা হয়েছিল উপজেলা আওয়ামীলীগ যাচাই-বাছাই শেষে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দিবেন । গতকাল ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে ।

অভিযোগ ওঠেছে , চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রার্থী না হয়েও ঘোষিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৩নং ওয়ার্ডে দুলাল সিকদার। ত্রিবার্ষিক সম্মেলনে আবদুল হক, গনি হাওলাদার, ফটিক হাওলাদার, সভাপতি পদে প্রার্থী ছিলেন । গতকাল শনিবার ঘোষিত কমিটিতে সভাপতি পদে তাদের নাম নাই । অপরদিকে ঘোষিত কমিটির ব্যাপারে প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ডের সভাপতি প্রাথী আবদুল হক, গনি হাওলাদার, ফটিক হাওলাদার বলেন, ত্রিবার্ষিক সম্মেলনে পদের জন্য প্রার্থী না হয়েও স্থানীয়দের মতামত না নিয়ে কিভাবে সভাপতি নির্বাচিত হয়েছে তিনি তাহা জানেন না, ঘোষিত ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি কোনদিনই ইউনিয়ন আওয়ামীলীগের বৈঠকে কখনো উপস্থিত থাকেননি বলেও অভিযোগ তাদের।

চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতারা বলেন, ইউনিয়নবাসীর মতামত নেয়া হয়নি এবং তিনি লিডারের পিছনে ঘুরেন না বলে জানান। এমনকি দুলাল সিকদার সে কারও সাথে চলাচল করেন না।
তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান খোকনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বলেন, আসলে কমিটি ঘোষণার ব্যাপারে আমরা কিছুই জানিনা। তারা আরো বলেন, কমিটি ঘোষণায় ইউনিয়ন আওয়ামী লীগের মতামতের তোয়াক্কা করেননি সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।

চন্দ্রমোহন ইউনিয়নের আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের সদর উপজেলা সভাপতি মনিরুল ইসলাম ছবি বলেন, সে ভালো লোক এই বলেই মোবাইলের কল কেটে দেন তিনি। সদর উপজেলা সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল প্রতিনিধিকে বলেন, আমার ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াই প্রাথী ঘোষনা করেছি কে ভালো বা মন্দ তাহা আমরা ভালো বুঝি। কমিটি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন প্রশ্ন, কিভাবে সভাপতি নির্বাচিত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ এ ব্যাপারে কিছু জানেন না ।

এদিকে, কমিটি ঘোষণার পর থেকে পদ প্রত্যাশীরা অসন্তোষের কথা জানালেও নাম প্রকাশ করতে রাজি হননি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯