মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল এম এম মাহমুদ হাসান আবারও বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন । বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ পুলিশ কতৃক আয়োজিত ১৮ জানুয়ারী রবিবার ৪র্থ ত্রিমাসিক (অক্টোবর-ডিসেম্বর)১৯ ও ডিসেম্বর ১৯ মাসের অপারধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম শ্রেষ্ঠ সার্কেল হিসিবে জালকাঠি সদর এমএম কাছ থেকে তিনি পুরস্কার এবং ক্রেস্ট গ্রহণ করেন।

ঝালকাঠিতে যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ , কিশোর গ্যাং এবং কমিউনিটি পুলিশিং সেবায় জেলায় অনেক সফলভাবে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আর তারই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারী শনিবার ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমানকে সাথে নিয়ে ঝালকাঠি জেলা শহরের ৯নং ওয়ার্ডের বধ্যভূমির খেয়াঘাট এলাকায় বিট পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক, জঙ্গি, বাল্য বিয়ে, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠকে ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় ও স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান মাদকের পাশাপাশি গ্যাং কালচার, ইভটিজিং ও জুয়ারোধে বিশেষ ভাবে আলোকপাত করেন। সেইসাথে এলাকার যেকোন সমস্যা সমাধানে ২৪ ঘন্টাই জেলা পুলিশ সেবাদানে প্রস্তুত ও আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ঝালকাঠিতে মাদকসহ সামাজিক সমস্যায় জেলার সকল পরিবারকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতন হতে আহ্বান জানান তিনি।

ঝালকাঠিতে যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আতঙ্ক একটি নাম সদর সার্কেল এম এম মাহমুদ হাসান । পুলিশী সেবা পৌঁছে দিতে যে কোন সমস্যায় জনগণ ফোন দিলেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। মাদক সেবী, বিক্রেতা, সন্ত্রাসী শহর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। কমিউনিটি পুলিশিং সেবায় রয়েছে তার বড় সাফল্য। শহরে থেকে গ্রামে কমিউনিটি পুলিশিং সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। কোথাও কোন ইভটিজিং, বাল্যবিবাহ , সন্ত্রাস, মাদকসেবী বা বিক্রেতা, ভূমিদস্যু, দেখামাত্রই সাধারণ জনগণ নির্দিষ্ট নাম্বারে ফোন দিলেই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ।

এ নিয়ে সদর সার্কেল এম এম মাহমুদ হাসান দশবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুরস্কার পেলেন । উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণের সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯