রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলা আহবান: গণপূর্তমন্ত্রী

সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলা আহবান: গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক :: ছেলেমেয়েদের কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়ার খাদেমুল ইসলাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। পরকাল অনন্ত। তাই পরকালের জন্য আমাদের কিছু করে যেতে হবে।

‘মৃত্যুর পর আমাদের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। এ পৃথিবীর কোনো সম্পদ আমাদের কাজে আসবে না।’

মুসল্লিদের উদ্দেশে রেজাউল করিম বলেন, মৃত্যুর পর একমাত্র নেক সন্তানই আমাদের সম্পদ। ওই নেক সন্তান হাত তুলে দোয়া করলে সেটিই হবে মৃত্যু ব্যক্তির সম্পদ।

‘তাই আমাদের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তান যদি মাদকাসক্ত ও অনৈতিক চরিত্রের হয়, তবে আমাদের এ পৃথিবীতে বেঁচে থাকাকালেই দোজখের কষ্ট ভোগ করতে হবে। তাই সন্তানকে কোরআন সুন্নাহ মোতাবেক গড়ে তুলতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, সন্তান রাস্তায় বের হলে যেন অন্যের মেয়েকে ইভটিজিং না করে। জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হয়ে পড়ে। গণপূর্তমন্ত্রী বলেন, আমাদের পাপাচার ও মিথ্যা থেকে বিরত থাকতে হবে। কেননা মিথ্যা সব পাপাচারের উৎস।

তিনি বলেন, রাতে আমরা ঘুমাতে যাই, সকালে ঘুম থেকে উঠতে পারব এমন কোনো গ্যারান্টি নেই। এ পৃথিবীর অঢেল সম্পদ মৃত্যুর পর কোনো কাজে আসবে না। তাই অতিরিক্ত সম্পদের জন্য আমাদের ঘুষ, দুর্নীতি করে কোনো লাভ নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯