রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লাখো মুসল্লির জুমার নামাজ আদায়: ইজতেমায়

লাখো মুসল্লির জুমার নামাজ আদায়: ইজতেমায়

অনলাইন ডেস্ক :: টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে লাখো মুসল্লির সমাগম। বাংলাদেশ ছাড়াও রয়েছেন বিভিন্ন দেশের মুসল্লি। এই লাখো মুসল্লি আজ শুক্রবার ইজতেমার ময়দানে অংশ নিলেন জুমার নামাজে। দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। ময়দানের সব জায়গায় ছিল মুসল্লির ভিড়।

আজ ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে যেতে থাকেন। জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসে, বাড়তে থাকে মুসল্লির ভিড়।
এর আগে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমবয়ান করেন দিল্লির মুরব্বি মুফতি ওসমান। বাংলায় তর্জমা করেন মুফতি আবদুল্লা মুনছারী।

ইজতেমায় আগত মুসল্লিরা ফজরের পর থেকেই তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন। ইজতেমা শেষে তাঁরা তাবলিগের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাত নিয়ে বেরিয়ে পড়বেন। এ লক্ষ্যে ইজতেমা থেকে বিভিন্ন মেয়াদে জামাত গঠন করা হবে।

দ্বিতীয় পর্বের পরিচালনা কমিটির শীর্ষ মুরব্বি ও ব্যবস্থাপনা সমন্বয়কারী ওয়াসেফুল ইসলাম জানান, পরিস্থিতি বিবেচনায় বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভী আসছেন না। এ কারণে তাবলিগ মারকাজের ভারতের নিজামুদ্দিনের পক্ষ থেকে ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল দ্বিতীয় পর্বে যোগ দিয়েছে। তাঁদের তত্ত্বাবধানে ইজতেমার কর্মসূচি পরিচালিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বাদ আসর থেকেই শুরু হয়েছে প্রাক প্রস্তুতি বয়ান। কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিরা এসেছেন ময়দানে।

আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ২০২০ সালের বিশ্ব ইজতেমা।

দ্বিতীয় পর্বে অংশ নিতে মাওলানা সাদ কান্ধলভী মনোনীত দিল্লির নিজামুদ্দিন মারকাজের ৩২ সদস্যের জামাত ময়দানে আসে। এ জামাতের নেতৃত্বে রয়েছেন শূরা সদস্য মাওলানা আবদুস সাত্তার। এ জামাতকে অভ্যর্থনা জানান বাংলাদেশের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মুফতি ইজাহার আহমেদ। এদিন ইজতেমার বিভিন্ন দায়িত্বে নিয়োজিতদের উদ্দেশে বিশেষ বয়ান (নজমের বয়ান) করেন ভারতের মাওলানা মুফতি রিয়াজুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯