সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
আনোয়ার হোসেন :: বরিশাল আজকের প্রথম সকাল পত্রিকার স্টাফ রিপোর্টরকে অকথ্য ভাষায় গালিগালাজ হয়রানির করা মিথ্যা মামলাসহ প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল আবদুল রব প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোফাজ্জেলের বিরুদ্ধে
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে বরিশাল বিবির পুকুরের পঞ্চিম পাড় দক্ষিণ অঞ্চল গলি আজকের প্রথম সকাল পত্রিকার অফিসের রুমে এ হুমকি-ধমকির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে হুমকিদাতারা বরিশাল শহীদ আবদুল রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল সিকদার।
ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার বলেন, বিষয়টি আমি পত্রিকার সম্পাদকে জানিয়েছি। দপ্তর সম্পাদক আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ হয়রানির করা মিথ্যা মামলাসহ প্রান নাশের হুমকি প্রদানের আমি সুষ্ঠু বিচার চাই।
অভিযোগ সূত্রে জানা যায়, রিপোর্টর অফিস রুমে রিপোর্ট করেছিল। হঠাৎ রুমে নক করার শব্দ শুনে তিনি রুম খুলে দিলে মোফাজ্জল রুমে ঢুকে বলে কাল রসুলপুরের অবৈধ সরকারি জমিতে ভবনের নিউজ কে করেছে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন, ‘আমি। এমতাবস্থায় মোফাজ্জল রিপোর্টর আনোয়ারকে বলে ‘ বজলুর রহমান আমার চাচা সরকারি জমিতে ভবন নির্মাণ করেছে তাতে তোর কি। তিনি আরো বলেন, ভবনের ভাড়াটিদের কাছ থেকে আমি ভাড়া আদায় করি। আমার ক্ষমতার জোরে আমি জমি চাচাকে দিয়ে দখল করিয়েছি। সে আরো বলেন, আমি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আমাকে বরিশালের কে কি করবে। আমি চাইলে তোকে বরিশাল ছাড়া করতে পাড়ি। আমার ক্ষমতা তো কিছুই দেখনি। বরিশালে প্রেস ক্লাব নির্বাচনে মেয়র বিরোধ করছে তার সাথে টেক্কা মেরে দপ্তর সম্পাদক হয়েছি।
এ বিষয়ে নিরুপায় হয়ে রিপোর্টর গত ১৭/০১/২০২০ ইং তারিখে কোতোয়ালি থানায় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।