রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বীর মুক্তিযোদ্ধা মজিদ বিশ্বাসের জানাজা রাস্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

বরিশালে বীর মুক্তিযোদ্ধা মজিদ বিশ্বাসের জানাজা রাস্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

আনোয়ার হোসেন :: বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও দাখিল মদরাসার শিক্ষক এবং সমাজসেবক আবদুল মজিদ বিশ্বাসের জানাজাসম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় তার নিজ বাড়িতে এই মুক্তিযোদ্ধার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপজেলা নির্বাহী আফিসার মো.মোশারেফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান মো. ইসরাইল পন্ডিত, উপজেলা ভার্স চেয়ারম্যান মো. মধু হোসেন, সমাজসেবক ফিরোজ আলম কাজী, সমাজসেবক মো. সিরাজ হোসেন মাস্টার, আওয়ামী লীগ ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও মজিদের শিক্ষক ও রাজনৈতিক এবং এলাকার শুভাকাঙক্ষীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে মজিদের পরিবারের পক্ষ হয়ে বক্তৃতা করেন থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাইল পন্ডিত। তিনি তার মুক্তিযোদ্ধা সঙ্গীর রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান।

জানাজা শেষে মজিদের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী আফিসার ও বন্দর থানা পুলিশ কর্মকর্তা এবং তার দীর্ঘদিনের সঙ্গী ও রাজনৈতিক সহকর্মীরা। এসময় অনেককে কাঁদতে দেখা গেছে।

জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

মুক্তিযোদ্ধা আবদুল মজিদ বিশ্বাস (৬৫) বৃহস্পতিবার ভোর ৫ টার সময় তার নিজ বাসস্থানে মারা যান।

১৯৭১ সালে চন্দ্রমোহন স্কুলের ছাত্র থাকাকালে আবদুল মজিদ বিশ্বাস মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি চন্দ্রমোহন স্কুলে লেখাপড়া করে ওই ইউনিয়নেই মাদরাসায় শিক্ষকতা করেছেন এবং তিনি একজন গেরিলা যোদ্ধা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯