রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যশোরে গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

যশোরে গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

অনলাইন রিপোর্টর :: যশোরের অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে।

সোমবার (১৩ জানুয়ারি) গণপিটুনির ঘটনায় আটক অপর চোর জনি শেখ (৩০) নিহত ওই দুইজনের পরিচয় নিশ্চিত করেছেন।
আটক জনি শেখ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী গ্রামের ওহাব শেখের ছেলে।

এছাড়া গণপিটুতে নিহত সোহেল (২৭) ও সৈকত (৩০)। তারা খুলনা জেলার খানজাহান আলী থানার রেলগেট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আট থেকে নয়জনের একদল চোর সোমবার ভোরে উপজেলার গাইদগাছি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের তিনটি গরু পিকআপযোগে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকের মাধ্যমে প্রচার করে তাদের ধাওয়া করে। পরবর্তীকালে প্রেমবাগ রেলক্রসিংয়ে গিয়ে ওই তিনজনকে ধরতে সক্ষম হয় স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। পরে অভয়নগর থানা পুলিশ একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছু সময় পর সেও মারা যায়।

এক পর্যায়ে পুলিশ জনগণের কাছ থেকে চোরদের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে। ওই সময় ঘটনাস্থলে তল্লাশি চালালে বসুন্দিয়া বাজার থেকে চোর জনি শেখকে আটক করে পুলিশ। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করাসহ ওই দুইজনের পরিচয় নিশ্চিত করে সে। এছাড়াও জিজ্ঞাসাবাদে সে নিজের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলেও স্বীকার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম দুইজনের পরিচয় পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯