বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
যশোর প্রতিনিধি :: যশোরে দেশীয় অস্ত্রসহ রিপন খান নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (৮ জানুয়ারি) রাতে যশোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া রিপন খান শহরের শংকরপুর জমাদার পাড়ার রস্তম খানের ছেলে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে জামতলা এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম মাহামুদুর রহমান মোল্যা জানান, অস্ত্র কারবারি রিপন খানকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।