রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতারণার অভিযোগে পাবনার শিকদার ইটভাটা মালিককে জরিমানা

প্রতারণার অভিযোগে পাবনার শিকদার ইটভাটা মালিককে জরিমানা

অনলাইন ডেস্ক :: প্রতারণার অভিযোগে পাবনার সুজানগর উপজেলার আহমেদপুরে শিকদার ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মাটি বাঁচাতে ইটের সাইজ নির্দিষ্ট আকারের ছোট করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করায় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিকদার ইটভাটায় অভিযান চালানো হয়। সেখানে নির্দিষ্ট মাপের চেয়ে ছোট সাইজের ইট পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, ওই ইটভাটায় ভোক্তা ও প্রশাসনের চোখে ধুলা দেওয়ার জন্য ওই ভাটায় কয়েক সাইজের ইট বানানো হয়। স্যাম্পল দেখানোর সময় বড় সাইজের ইট দেখানো হয়। কিন্তু সরবরাহ করা হয় ছোট মাপের ইট।

এ অভিযানে সহযোগিতায় ছিলেন- স্যানিটারি ইন্সপেক্টর মির্জা ইমতিয়াজ ও সুজানগর থানা পুলিশ। এ অভিযান চলমান থাকবে বলে সহকারী পরিচালক আব্দুস সালাম জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯