মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় ফ্রেস কোম্পানির বিক্রয় প্রতিনিধি সবুর নিহত!

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় ফ্রেস কোম্পানির বিক্রয় প্রতিনিধি সবুর নিহত!

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সড়ক দূ্র্ঘটনায় ফ্রেস কম্পানির একজন বিক্রয় প্রতিনিধি (এসআর) নিহত হয়েছেন। জেলার সদর উপজেলাধীন রামনগর পুলিশ বক্স এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় ফ্রেস কোম্পানীর একটি পন্যবাহী টেম্পু উল্টে গিয়ে সবুর খান (৪৫) নামের একজন বিক্রয় প্রতিনিধি (এসআর) নিহত হয়েছে। সবুর খান সদর উপজেলার কিফাইত নগর এলাকার মৃত. সৈয়দ আলী খান এর পুত্র।

এ বিষয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্রেস কোম্পানির পন্য বহনকারী একটি টেম্পু উপজেলার কৃর্তিপাশা বাজারে যাওয়ার পথে রামনগর পুলিশ বক্স এলাকার তারুলী নৈকাঠির মোড় ঘুরে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে টেম্পুটি উল্টে যায়। এ সময় টেম্পুর চালক বের হতে পারলেও চালকের পাশে থাকা কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) সবুর খান টেম্পুর নিচে চাপা পরে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা চালক ও এসআর সবুরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুরকে মৃত ঘোষনা করে।

এ বিষয় ঝালকাঠি সদর থানা পুলিশের পক্ষ থেকে জানাযায়, সড়ক দূর্ঘটনায় নিহত সবুরের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯