রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুনামগঞ্জে নির্যাতনের শিকার কিশোর শামীম

সুনামগঞ্জে নির্যাতনের শিকার কিশোর শামীম

অনলাইন ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে মোবাইল চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় সুনামগঞ্জের শামীম আহমদ (১৭) নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১০টার দিকে ধারন বাজারের উত্তরে বেত বাগানে এ ঘটনাটি ঘটে।

শামীম উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ধারন বাজার সংলগ্ন সৈদেরগাঁও গ্রামের আবদুন নূরের ছেলে।
জানা গেছে, স্থানীয় জিল্লু মিয়ার চায়ের দোকানের কর্মচারী ছিল শামীম। গত মঙ্গলবার সেখানে একজনের মোবাইল ফোন হারিয়ে যায়। স্থানীয়রা মালিক জিল্লু মিয়ার নিকট থেকে ১০ হাজার টাকা জামানত নিয়ে গত শুক্রবার সালিশ ডাকে। সালিশের আগের দিন বৃহস্পতিবার গ্রাম্য কবিরাজের কাছে তদবিরের কথা বলে কিশোরকে একটি সিএনজিতে তুলে নিয়ে নির্জন একটি মাঠে হাত পা বেঁধে, কাপড় ঢুকিয়ে মুখ বন্ধ করে পাশবিক নির্যাতন করা হয়। তারপর একটি পরিত্যক্ত কক্ষে হাত পা বাঁধা অবস্থায় রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনাটি ধামাচাপা দিচ্ছে একটি বিশেষ মহল। একসপ্তাহ পেরিয়ে গেলেও কিশোরের বাবা আবদুর নুর থানায় কোনো অভিযোগ করেননি।

অভিযোগ, দোকান মালিক জিল্লু মিয়া আবদুর নুরের ওপর প্রভাব খাটিয়ে বিষয়টি ধামা চাপা দিচ্ছে। নির্মম নির্যাতনের শিকার হওয়ার পরও ভয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ শামীমের পরিবার।
শামীমের বাবা বলেন, আমরা অসহায় মানুষ। স্থানীয়রা মালিক জিল্লু মিয়ার নিকট থেকে আগে ১০ হাজার টাকা ও এখন আরও ৫০ হাজার টাকা সিকিউরিটি নিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সালিশ হবে।

জিল্লু মিয়া সালিশ ও টাকার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি যেভাবে বলা হচ্ছে সেভাবে নয়।

এ ব্যাপারে ছাতক থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯