মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ডে জেলা পরিষদের সরকারি জমি দখলের গতি থামছে না। কেউ কেউ দখল করছেন রাস্তা দুইপাশেরর জেলা পরিষদের জমি।
গত কয়েকদিন ধড়ে দেখা যায়, নবগ্রাম রোডের দুইপাশের জমি দখল করে মহাসিন খান বাষার নামে এক প্রভাবশালী সরকারি জমি দখল করে স্টল তুলছে। তারা কাছ থেকে জানাযায়, বড় অংকের টাকা নিয়েছেন জেলা পরিষদের কর্মকর্তা মুজাহিদ। গোপন সুত্রে জানাযায়, দখলকারীর সহযোগীতা জেলা পরিষদের সরকারি কর্মকর্তা হওয়ায় কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না! দখল বৈধ করতে তাঁরা। তৈরি করছেন নানান কাগপত্রর
বরিশালে সরকারি জেলা পরিষদের জমি দখল চলছেই। দখলবাজির মধ্যে সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে নবগ্রাম রোডের জেলা পরিষদের জমি।
অনুসন্ধানে দেখা গেছে, নবগ্রাম রোডের জেলা পরিষদের জায়গা সব চেয়ে বেশি দখল করছেন ২২ নং ওয়াডে মহাসিন খান বাষার। জেলা পরিষদের কর্মকর্তা মোজাহিদ বলেন, আমি কোতোয়ালী থানা জিডি করেছি জেলা পরিষদের সরকারি ভূমি রক্ষা ও দখলমুক্ত করানোর জন্য। কিন্তু থানা পুলিশ বলছেন, তাদের জমি তারা রক্ষা করবে আমাদের কি করার আছে।