রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: বরিশালের ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে সি-ইপিআাই প্রকল্পের কোস্ট ট্রাস্টের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলার লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সোমবার (৬ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সঞ্চালনা করেন বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর কবীর। ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এই সভায়। এই দ্বি-মাসিক সমন্বয় সভায় সংরক্ষিত মহিলা সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সার্বিক অগ্রগতি এবং কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আর আলোচনার ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্তও নেন তারা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. কামরুল ইসলাম ও নোমান শরীফ।