মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টিসিবির ৩০০ বস্তা পেঁয়াজ, আলকাতরার দোকানে

টিসিবির ৩০০ বস্তা পেঁয়াজ, আলকাতরার দোকানে

অনলাইন ডেস্ক :: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা সাত হাজার ৫০০ কেজি পেঁয়াজ হবিগঞ্জ শহরে একটি আলকাতরার দোকান থেকে জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকেলে চৌধুরী বাজারে এসব পেঁয়াজ নিলামে বিক্রি করা হয়।

জানা গেছে, শহরের চৌধুরী বাজার এলাকার ঝুমুর রায় টিসিবির ডিলার। তিনি তার কাকাত ভাই জনি রায়ের মালিকানাধীন সততা এন্টারপ্রাইজ নামক আলকাতরার দোকানে পেঁয়াজ মজুত রেখে গোপনে বেশি মূল্যে বিক্রি করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত ৩০০ বস্তা পেঁয়াজ জব্দ করে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, টিসিবির পেঁয়াজ অবৈধভাবে বিক্রির অপরাধে সততা স্টোর সিলগালা এবং ৩০০ বস্তায় প্রায় সাড়ে সাত হাজার কেজি পেঁয়াজ ও ৯০ টিন আলকাতরা জব্দ করা হয়েছে। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত টিসিবির পেঁয়াজ মিশর এবং চায়না থেকে আমদানি করা বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯