রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি রাজাপুর ‘জিনের রানি’সহ গ্রেফতার ৩

ঝালকাঠি রাজাপুর ‘জিনের রানি’সহ গ্রেফতার ৩

ঝালকাঠি প্র্রতিনিধি :: চার লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ‘জিনের রানি’সহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জিনের ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণ হাতিয়ে নিয়েছিলো অভিযুক্তরা।

গ্রেফতার তিনজন হলো- ‘জিনের রানি’ আসিয়া খাতুন ও তার বাবা মন্নাফ সিকদার এবং ভাই কাওসার সিকদার।

শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আম্বিয়া খাতুন বাদি হয়ে একই পরিবারের ৫ জনের নামে এই মামলা করেন। পুলিশ রাতেই ৩ আসামিকে গ্রেফতার করে। অপর দুই আসামি ফরিদ সিকদার ও ইব্রাহিম সিকদার ‘জিনের রানি’ আসিয়া খাতুনের ভাই।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, একই গ্রামের আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় ‘জিনের রানি’ হিসেবে এলাকায় পরিচিত আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯