মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধুই বাংলার মনুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন – আমু

বঙ্গবন্ধুই বাংলার মনুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন – আমু

ঝালকাঠি প্রতিনিধি :: বঙ্গবন্ধুই বাংলার মনুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন বলে মনে করেন ঝালকাঠি-নলছিটি ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী স্মরণীয় করে রাখতে ১ জানুয়ারী বুধবার জেলা আইনজীবী সমিতি চত্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিকৃতি’র উন্মোচনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, বাংলার মনুষকে সারা জীবন পরাধীন হয়ে থাকতে হত। বঙ্গবন্ধুই বাংলাদেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন।

জেলা আইনজীবি সমিতির উদ্যোগে বার লাইব্রেরী চত্বরে জাতীর জনকের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মনু, যুগ্ন সাধারন সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯