বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ গণতন্ত্র রক্ষা দিবস

আজ গণতন্ত্র রক্ষা দিবস

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজ গণতন্ত্র রক্ষা দিবস। কারণ আজকের দিনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষা করেছিল।
তিনি বলেন, এক বছর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি চেয়েছিল ৩০ ডিসেম্বর নির্বাচন ভন্ডুল করে গণতন্ত্র হত্যা করতে। সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে এবং প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছিল। সে হিসেবে আজ হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস।

তথ্যমন্ত্রী বলেন, আজ তারা যে দিবসটি পালন করতে চাচ্ছে, প্রকারান্তরে তারা তাদের খোলস উন্মোচন করছে যে, তারা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘মাদ্রিদে জলবায়ু সম্মেলন : পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে যোগদানের আগে সাংবাদিকদের ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

আইডিইবি এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
আইডিইবি’র সভাপতি এ.কে.এম.এ হামিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

সেমিনারে আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রাহমান, বিসিজেএফের সভাপতি কাওসার রহমান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক।
ড. হাছান মাহমুদ বলেন “গতকাল দেশের মানুষ তাদের বিশাল!! মিছিল দেখেছে। যেখানে শ’দেড়েক মানুষ ছিল। সেই মিছিলে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ছিলেন না।”

মিছিল কি দেড় শ’ জনের হয়? এই প্রশ্ন রেখে তিনি বলেন, এই লজ্জা ঢাকার জন্য তারা যেসব কথা বার্তা বলছেন এগুলো অবান্তর কথাবার্তা। প্রকৃত পক্ষে তারা ২০১৪ এবং ২০১৮ সালে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। এখন তারা নানা ষড়যন্ত্র করছে। আমাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সব করে কোনো লাভ নেই। কারণ দেশের মানুষ আর তাদের সঙ্গে নেই।

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অতীতে আমরা অনেক দেখেছি, বিএনপি যখন কোনো সমাবেশ বা আন্দোলনের ডাক দেয়, তখন তারা সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করেছে। নিজেরা নিজেরা মারামারি করেছে। এগুলো তাদের অভ্যন্তরীণ কোন্দল ছাড়া আর কিছু নয়।

সরকারের এক বছরপূর্তি সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বছরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সরকারের তার চেয়ে বেশি অর্জিত হয়েছে।
ঢাকা সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, দল যাকে জয়লাভের জন্য যোগ্য মনে করেছে এবং জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তাকেই মনোনয়ন দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯