রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যে মহাকাশযানে ৩ মাসে মঙ্গলে যাওয়া যাবে!

যে মহাকাশযানে ৩ মাসে মঙ্গলে যাওয়া যাবে!

বার্ত পরিবেশক, অনলাইন:: রকেটচালিত মহাকাশযানে চড়ে পৃথিবী থেকে মঙ্গলগ্রহে যেতে সময় লাগবে কমপক্ষে ৯ মাস।

তাই মার্কিন মহাকাশ সংস্থা নাসাসহ নানা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা কাজ করছেন এমন একটি প্রযুক্তি বের করতে- যাতে অনেক কম সময়ে মঙ্গলগ্রহে পৌঁছানো যায়।

নাসার বিজ্ঞানীরা বলেন, সৌরশক্তি ব্যবহার করে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর আগে অন্য সরঞ্জাম পাঠানো যেতে পারে। তবে এতে জ্বালানি কম লাগলেও সময় লাগবে অনেক বেশি- প্রায় দু-আড়াই বছর।

এ কারণে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর কোনো প্রকল্পই সেভাবে এগোতে পারছে না। পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার সময়টা তিন মাস বা তার নিচে নামিয়ে আনার জন্য দ্রুতগামী রকেট বা মহাকাশযান তৈরির পরিকল্পনা চলছে।

বিজ্ঞানীরা বলছেন, দ্রুত মঙ্গলে পৌঁছানোর একটি উপায় হচ্ছে নিউক্লিয়ার থার্মাল ইলেকট্রিক প্রোপালশন- সোজা বাংলায় যাকে বলা যেতে পারে পরমাণু শক্তিচালিত রকেট ইঞ্জিন।

আরেকটি উপায় হচ্ছে, ইলেকট্রিক আয়ন প্রোপালশন- যাতে ব্যবহৃত হবে বিদ্যুৎশক্তি। এসব প্রযুক্তি ব্যবহার করেই চলছে নতুন ধরনের নভোযান নির্মাণের চেষ্টা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯