মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশিদের জন্য ফেসবুকের চাকরির বিজ্ঞপ্তি

বাংলাদেশিদের জন্য ফেসবুকের চাকরির বিজ্ঞপ্তি

বার্তা পরিবেশক, অনলাইন:: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরি করার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু সে সুযোগ অনেকটা ‘সোনার হরিণ’ পাওয়ার মতো। কারণ বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করে চাকরির বিজ্ঞপ্তি দেয়না ফেসবুক। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের ক্রমবর্ধমান ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির দিকটি বিবেচেনা করে একটি পদে কর্মী নিয়োগ দেয়া হবে।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেসবুক। এতে বলা হয়েছে, বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পূর্ণকালীন পদে নিয়োগ দেয়া হবে। মার্কেট স্পেশালিস্ট ফেসবুক ব্যবহারকারীকে বাংলাদেশ বিষয়ে নানান রকম সহযোগিতা করবেন। প্রয়োজনে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্যও সহযোগিতা করতে হবে।

আবেদনকারীকে মাস্টার্স ডিগ্রিধারী ও পাঁচ বছরের কাজের অভিজ্ঞ হতে হবে। এছাড়া ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে। নিয়োগপ্রাপ্তের কর্মস্থল হবে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯