শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় ১৩২৫ বোতল ফেনসিডিলসহ আটক ৪

বগুড়ায় ১৩২৫ বোতল ফেনসিডিলসহ আটক ৪

বার্তা পরিবেশক. অনলাইন:: বগুড়ায় আলাদা অভিযান চালিয়ে এক হাজার ৩২৫ বোতল ফেনসিডিলসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-১২’র বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা ও সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিরডালি বিমান মোড়স্থ মাহাথীর হোটেল অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টের সামনের মহাসড়কে আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল, একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৯০৩৬), একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫২২২), চারটি মোবাইল, আটটি সিম এবং নগদ ১০ হাজার ৬০০ টাকাসহ চার মাদকবিক্রেতাকে আটক করে।

আটক চারজন হলেন- যশোর জেলার তপসীডাঙ্গা উপজেলার মো. আলমগীর কবিরের ছেলে মো. নাজমুর কবির বাপ্পি (৩৩), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত আরজান আলীর ছেলে মো. ফিরিজুল ইসলাম (২২), কুমিল্লা জেলার মেঘলা উপজেলার রাধানগর এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. কবির হোসেন (২৮) ও চাঁদপুর জেলার সদর উপজেলার পূর্ব ছিরামদি এলাকার মৃত হাসান মিজির ছেলে মো. বাবুল মিজি (৪০)।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) সাংবাদিকদের বলেন, আটক চার মাদকবিক্রেতা দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯