মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশের ক্রিকেটের দশক-সেরারা

বাংলাদেশের ক্রিকেটের দশক-সেরারা

বার্তা পরিবেশক, ঢাকা:: শেষ হয়ে যাচ্ছে একুশ শতকের দ্বিতীয় দশক। নির্দ্বিধায় বলে দেওয়া যায় এ দশকটাই বাংলাদেশে ক্রিকেটের সেরা দশক। এ দশকেই বাংলাদেশ ওয়ানডেতে সমীহ করা শক্তি হয়ে উঠেছে। মাশরাফিরা কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বকাপে, সেমিফাইনাল খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে।

 

টেস্টেও ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় এসেছে। সফল এ দশকে সাফল্যের কারিগরদের কার কেমন পারফরম্যান্স ছিল? এ দশকে কোন সংস্করণে বাংলাদেশের হয়ে কে সবচেয়ে বেশি রান করেছেন, কার উইকেটই-বা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ম্যাচ-ই বা খেলেছেন কে? দশকে বাংলাদেশের সেরাদের নিয়ে এ আয়োজন। তিন সংস্করণ মিলিয়ে বিদায়ী দশকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। বাঁহাতি ওপেনার করেছেন ১০১৪৩ রান। তবে আলাদা আলাদা সংস্করণে শীর্ষ ব্যাটসম্যানের নামও বদলে গেছে। টেস্টে তামিম, ওয়ানডে মুশফিকুর রহিম ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের সবচেয়ে বেশি রান।

 

সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ ব্যাটসম্যানদের শীর্ষ চারে তিন সংস্করণেই আছে এই চারটি নাম। পরিবর্তন শুধু পাঁচ নম্বরে। বোলিংয়ে তিন সংস্করণেই একচ্ছত্র আধিপত্য সাকিব আল হাসানের। তিন সংস্করণেই শীর্ষে এ বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে গত ১০ বছরে বাংলাদেশের হয়ে ৪১৮ উইকেট সাকিবের। বাংলাদেশের বোলারদের মধ্যে তিন সংস্করণেরই শীর্ষ পাঁচে সাকিব ছাড়া আর কেউ নেই। গত এক দশকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ৭৫ জন। এ সময়ে বাংলাদেশ ম্যাচ খেলেছে ২৯৭টি। এর মাত্র ১৫টিতেই দলে ছিলেন না মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। সবচেয়ে বেশি ম্যাচ: সব মিলিয়ে মুশফিকুর রহিম ২৮২ টেস্ট মুশফিকুর রহিম ৫৩ ওয়ানডে মুশফিকুর রহিম ১৫৭ টি-টোয়েন্টি মাহমুদউল্লাহ ৭৫ এ সময়ে সবচেয়ে বেশি ১১৩ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি অবশ্য শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিই খেলেছেন।

সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক: সব মিলিয়ে মাশরাফি বিন মুর্তজা ১১৩ টেস্ট মুশফিকুর রহিম ৩৪ ওয়ানডে মাশরাফি বিন মুর্তজা ৮৫ টি-টোয়েন্টি মাশরাফি বিন মুর্তজা ২৮

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯