রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাবিতে নতুন জোট ১২ ছাত্র সংগঠনের চার দফা দাবি নিয়ে

ঢাবিতে নতুন জোট ১২ ছাত্র সংগঠনের চার দফা দাবি নিয়ে

ঢাকা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১২টি ছাত্র সংগঠন

একত্রিত হয়ে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ নামে নতুন একটি জোট আত্নপ্রকাশ করেছে। তবে এই জোটের সাথে সম্পৃক্ত নেই দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের আনুষ্ঠানিক আত্নপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন থেকে জানা যায় , বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র গণমঞ্চ এবং স্বতন্ত্র ছাত্রজোটের সমন্বয়ে এই জোট গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ন আহবায়ক আখতার হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতার অপব্যবহার করে তারা ছাত্রদের জোর করে মিছিল-মিটিংয়ে নিয়ে যায়। বিভিন্ন ক্যাম্পাসে তাদের দখলদারিত্ব চলছে। ক্যাম্পাসে যেন কেউ আর সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে তা নিশ্চিত করাই আমাদের এই সংগঠনের উদ্দেশ্য।
ছাত্রদলকে এই সংগঠনে রাখা হয়নি কেন এমন প্রশ্নের জবাবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, ছাত্রদলের অতীত ইতিহাস ভাল না। ক্ষমতায় থাকা অবস্থায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সবকিছু বিবেচনায় আমরা ছাত্রদলকে এই সংগঠনের বাইরে রেখেছি।

সংবাদ সম্মেলনে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ তাদের ৪ দফা দাবি ঘোষণা করে। দাবিগুলো হল-
১. ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কার ও বিচার করতে হবে।
২. ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রক্টর গোলাম রাব্বানিকে অপসারণ করতে হবে।
৩. হামলার আহতদের চিকিৎসার ব্যায়ভার প্রশাসনকে নিতে হবে।
৪. ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হলে হলে দখলদারিত্ব, গণরুম, গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে।

উল্লেখ্য, বিগত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। হামলায় নুর ও তার সংগঠনের ১৭ নেতাকর্মী আহত হয়েছেন।

হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছে। তবে পুলিশের করা মামলায় ছাত্রলীগ নেতাদের নাম না থাকায় নুর নিজেও শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

একই দিনে হামলার ঘটনায় নুরুল হক নুরসহ অজ্ঞাত ২৯ জনের নাম উল্লেখ ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ডিএম সাব্বির বাদি হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯