রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকাকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম: বঙ্গবন্ধু বিপিএল

ঢাকাকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম: বঙ্গবন্ধু বিপিএল

শীতে কাঁপছে দেশ।। অথচ ছুটির দিনে এমন আবহাওয়াতেও আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) গ্যালারি ভর্তি দর্শক জড়ো হয়েছেন মিরপুরে। খেলা শুরুর পরে ঠান্ডার কাঁপুনিটা যেনো ছড়িয়ে পড়ল দু’দলের মাঝেই।

১২৫ রানের ছোট লক্ষ্যে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তাই খেলতে হলো ১৮.৪ ওভার। ঢাকা প্লাটুনকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের শীর্ষ স্থান ধরে রাখল চট্টগ্রাম।

টসে জিতে বোলিং বেছে নিয়েছিল চট্টগ্রাম। সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করতে কিছুটা দেরি হয়েছে চট্টগ্রামের। দ্রুত রান তোলা আটকাতে পারলেও উইকেট ফেলতে পারছিলেন না রুবেল-নাসুমরা। পাওয়ার প্লের শেষ ওভারে রান আউট হয়েছেন এনামুল হক। সেটাই ধস ডেকে আনল। বিনা উইকেতে ৩২ থেকে কিছুক্ষণের মাঝেই ৬ উইকেটে ৬০ রানে রূপ নিল ঢাকা। এক প্রান্ত ধরে রেখেছিলেন মুমিনুল হক। ৯৩ রানে মুমিনুল আউট হওয়ার সবচেয়ে ভালো সময় কাটিয়েছে ঢাকা। ওয়াহাব রিয়াজ ও মাশরাফি বিন মুর্তজা ১৯ বলে ৩১ রান এনে দিয়েছেন নবম উইকেতে জুটিতে। ১৫ বলে ২৩ রিয়াজের। মাশরাফির ১৭ রান ১২ বলে।

৯ উইকেটে ১২৪ রান করে জয়ের আশা দেখা কঠিন। কিন্তু লেন্ডল সিমন্সকে শুরুতে ফিরিয়ে দিয়ে আশা দেখাচ্ছিলেন মাশরাফি। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন ঢাকার অধিনায়ক। কিন্তু কুমিল্লার অধিনায়কই শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন। চ্যাডউইক ওয়ালটন (২৫) ফেরার পর ইমরুল কায়েস একাই দলকে টেনেছেন। শুরুতে বলের চেয়ে রান কম নিলেও পরে প্রয়োজনের মুহূর্তে ঠিকই আগ্রাসন দেখিয়েছেন। ৫৩ বলে ৫৪ রানে অপরাজিত থাকা ইনিংসে ৫ চার ও ২ ছক্কা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯