মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবারও ঢাকা চট্টগ্রামের কাছে পাত্তা পেল না

এবারও ঢাকা চট্টগ্রামের কাছে পাত্তা পেল না

ঢাকা ডেস্ক :: বন্দরনগরীতে হারার পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রাজধানীতেও হারতে হয়েছে ঢাকা প্লাটুনকে।

আগের দেখায় ১৬ রানে হারার পর শুক্রবার ৬ উইকেটে হেরেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে টসে হারা ঢাকা। ৮ বল হাতে থাকতে জয় তুলে নেয় চট্টগ্রাম।
চট্টগ্রামের সর্বোচ্চ রান সংগ্রাহক ফর্মে থাকা ইমরুল কায়েস। তিন নম্বরে নেমে ৫৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। চ্যাডউইক ওয়ালটন করেছেন ২৫।

এর আগে ঢাকার হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩২ রান করেন মুমিনুল হক। বাকিদের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি।

দশম উইকেটে দলকে লড়াই করার রসদ এনে দেন ওয়াহাব ও মাশরাফী। তাদের জুটি থেকে আসে ৩১ রান। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৫ বলে দুই ছক্কায় ২৩ রান করেন ওয়াহাব। ১২ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন মাশরাফী।
চট্টগ্রামের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার রায়ান বার্ল ও বাংলাদেশের স্পিনার মুক্তার আলি। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও লিয়াম প্লাঙ্কেট।

টুর্নামেন্টে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ঢাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯