মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাওরের উপর দিয়ে ১২ কিমি উড়াল সড়ক নির্মাণ হবে

হাওরের উপর দিয়ে ১২ কিমি উড়াল সড়ক নির্মাণ হবে

বার্তা পরিবেশক, ঢাকা:: হাওরের উপর দিয়ে ১২ কিলোমিটির উড়াল সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, হাওরের উপর দিয়ে ১২ কিলোমিটির উড়াল সড়ক নির্মাণ করা হবে। এর মাধ্যমে নেত্রকোনার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এতে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে। এছাড়া ছাতক থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেল সংযোগ স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, হাওর অধ্যুষিত সুনামগঞ্জকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার এই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। সরকারের এই মেয়াদের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমার কাছে কোনো বৈষম্য নেই, আমি উচ্চ শিক্ষিত নিজেকে দাবি না করলেও কিছু পড়াশোনা করেছি। যারা পড়াশোনা করে তাদের মধ্যে কোনো বৈষম্য বলে কিছু থাকে না। আমি সুনামগঞ্জকে যেভাবে দেখি, পঞ্চগড়কে একইভাবে দেখি। পঞ্চগড়ের উন্নয়ন যেমন হবে, তেমনি সুনামগঞ্জেরও উন্নয়ন হবে। আমাদের কাছে দেশের সব এলাকাই সমান। আমি চাই দেশের উন্নয়ন হোক। সব মানুষ সুখে শান্তিতে থাকুক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯