মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিনেমা ছাড়লে আমার পেশা হবে ব্যবসা: মাহিয়া

সিনেমা ছাড়লে আমার পেশা হবে ব্যবসা: মাহিয়া

অনলাইন ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের ‘অগ্নিকন্যা’ মাহিয়া মাহি। একাধিক ব্যবসাসফল ছবির নায়িকা তিনি।

রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ, শহুরে যেখানে যেমন, মাহি সেখানে তেমন আকার ধারণ করতে পারেন! নিজের অভিনয় নৈপুণ্যে মাহি কয়েক বছরে নিজেকে নিয়ে গেছেন শীর্ষ নায়িকাদের কাতারে। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে এই নায়িকা কথা বললেন অনুসন্ধান ২৪ এর সঙ্গে
কোথায় আছেন, কেমন আছেন?
খুব একটা ভালো নেই। ঠাণ্ডা লেগেছে। গত দু’দিন ধরে জ্বর। এজন্য ঢাকায় বাসাতে আছি। প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় সাইমনের সঙ্গে ‘মনের দুয়ার’ নামে নতুন ছবি করতে যাচ্ছেন?
কই, না তো! আমি জানি না। আপাতত নতুন কোনো সিনেমায় সাইন করিনি, তাই খবর দিতে পারছি না।

সিনেমায় আপনার ব্যস্ততা দেখা যাচ্ছে না কেন?
খুব ভালো মানের ছবি না পেলে ব্যস্ত হব না। যেনতেন ছবি করলে তো বছরে ১০টি ছবি করতে পারি। কিন্তু ওগুলো করে এখন আর লাভ নেই। করলে বছরে একটা ছবি করব, সেটা খুব ভালো প্রজেক্ট হতে হবে। আমি ভালো কাজের অপেক্ষায় আছি।
তাহলে সময় কাটছে কীভাবে?
আমার এখন দুটো কাজ। সিনেমা আর ব্যবসা সামলানো। সিনেমার শুটিং না থাকলে পুরোটা সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান ‘ভারা’-তে সময় দেই। এটা একটা অনলাইন শপ। এখানে মেয়েদের সবকিছুই পাওয়া যায়। উত্তরা ১২ নাম্বার সেক্টরে ছোট্ট একটা অফিস আছে ‘ভারা’র। অনলাইনে অর্ডার এলে বিক্রিবাট্টা সেখান থেকেই চলে।

ব্যবসা কেমন যাচ্ছে?
মাত্রই তো শুরু করলাম। পাঁচ মাসের মতো হলো। পোশাকের ডিজাইনগুলো আমি করি। তারপর এখান থেকে ওই ডিজাইনে গার্মেন্ট থেকে বানানো হয়। শুধু পোশাক না, নারীদের যত প্রসাধনী সবকিছুই এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলছে। আমি আমার ব্যক্তিগত ফেসবুকে এসব নিয়ে পোস্ট না দিলেও ভারা’র অফিসিয়াল একটা পেজ আছে। সেখানেই আপডেট দেই।

ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ভারা’ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আমি যখন সিনেমা থেকে চলে যাবো, তখন ভারা নিয়েই থাকব। এই প্রতিষ্ঠানটি বড় করব। বিভিন্ন জায়গায় শো-রুম চালু করব। মানে সিনেমা ছাড়লে আমার পেশা হবে ব্যবসা।

আপনার অভিনীত ‘জান্নাত’ ছবি দিয়ে পরিচালক, নায়ক, চিত্রনাট্যকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল। আপনি পেলেন না, খারাপ লেগেছে?
হা হা হা একদমই খারাপ লাগেনি। কারণ, অ্যাওয়ার্ড নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। যারা পেয়েছে তারা ভালো করেছে বলেই পেয়েছে। আমিও যদি ভালো অভিনয় করতাম তাহলে আমিও পেতাম!
চলতি বছর আপনার ‘অন্ধকার জগত’ এবং ‘অবতার’ দুই ছবি মুক্তি পেলেও সাফল্য পায়নি!
সিনেমা ব্যর্থ হবে নাকি সফল হবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। যেখানে যেমনভাবে আমাকে ব্যবহার করা হয়েছে আমি সেভাবেই কাজ করেছি। আর কোনো শিল্পীই চায় না, তার ছবি ব্যর্থ হোক। আমার চেয়ে বড় বড় স্টারদের ছবিও চলেনি। এ দোষ শুধু একার শিল্পীদের নয়। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে। ছবিতে শুধু আমি একা নই, অন্য যারা কাজ করে তাদের ওপর অনেককিছু নির্ভর করে। আর সিনেমা হলের পরিবেশ ভালো না, সে কারণে মানুষ তো হলেই যেতে চান না। অনেক জেলায় সিনেমা হল নেই, কিন্তু দর্শক আছে। হল সংস্কার করে ওইসব এলাকায় ছবি প্রদর্শনের ব্যবস্থা করলে ছবির ব্যবসা আরও ইতিবাচক হবে।

২০২০ সালে আপনার পরিকল্পনা কী?
২০১৯ সালও আমার কাছে ভালো গেছে। কারণ এ বছর আমি আমার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। এছাড়া এ বছর আমার ‘জান্নাত’ ছবির মাধ্যমে অনেকেই জাতীয় পুরস্কার পেয়েছে। সবমিলিয়ে ভালো গেছে। আর আগামী বছর আমার শয়নে স্বপনে শুধুই সিনেমা। ব্যক্তিগত এবং কাজ এ দুটোই আমার সিনেমা ঘিরে। তাই আমি খুব ভালো সিনেমার অপেক্ষায় আছি। আশা করছি, ২০২০ সালে মনের মতো ভালো মানের সিনেমা করতে পারব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯