বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
পরিমাপ করা যায় মানসিক চাপ , এ কেমন যন্ত্র?

পরিমাপ করা যায় মানসিক চাপ , এ কেমন যন্ত্র?

মানসিক চাপ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এই মানসিক চাপ অনেকে নিজের মধ্যে লুকিয়ে রাখেন। এর ফলে বিভিন্ন জটিল রোগ হয়ে থাকে।

তবে এবার আর মানসিক চাপ লুকিয়ে রাখতে পারবেন না। আপনি মানসিক চাপে আছেন কিনা তা বলে দেবে যন্ত্র।
এক বিন্দু ঘাম, রক্ত, প্রস্রাব বা লালা নিয়ে তার ওপর অতি বেগুনি রশ্মি ফেললেই জানা যাবে কী পরিমাণ চাপ আপনার শরীর থেকে নেয়া তরলে রয়েছে। গবেষকদের মতে, একুশ শতকের যন্ত্রনির্ভর জীবনে এটিই নাকি বিজ্ঞানের আশীর্বাদ!

একই সঙ্গে সমীক্ষা বলছে, মানসিক চাপ যখন মারাত্মক আকার ধারণ করে, তখন হার্ট বা মন বিপর্যস্ত হয়। গবেষকরা সম্প্রতি একটি যন্ত্র আবিষ্কার করেছেন। সেই নতুন যন্ত্রের সাহায্যে আপনার শরীর থেকে একবিন্দু ঘাম, রক্ত, প্রস্রাব বা লালা নিয়ে নিজেই বাড়িতে বসে জানতে পারবেন আপনার মানসিক অবস্থা।

কীভাবে জানবেন?

আপনার শরীর থেকে নেয়া ঘাম, রক্ত, প্রস্রাব বা লালার ওপর আলট্রা ভায়োলেট লাইট বা অতিবেগুনি রশ্মি ফেললেই জেনে যাবেন তরলে কতটা কী পরিমাণ চাপে ভুগছেন?

কেমন সেই যন্ত্র?

প্রধান গবেষক অ্যান্ড্রু স্টেকল জানিয়েছেন, এটি এমন একটি যন্ত্র, যা সবাই খুব সহজে ব্যবহার করতে পারবে। যা দিয়ে শরীর থেকে একাধিক তরল নিয়ে এই পরীক্ষা বাড়িতে বসেই আপনি করতে পারবেন। এ ছাড়া এই যন্ত্র বলে দেবে আপনি কতটা অসুস্থ। নিজের অসুস্থ বাবার রোগ নির্ণয়ের ব্যাপারে সাহায্য করতে গিয়েই এই যন্ত্র আবিষ্কারের কথা মাথায় আসে অ্যান্ড্রুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯