মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সবচেয়ে বেশি ক্ষতি ডিমে

সবচেয়ে বেশি ক্ষতি ডিমে

আমরা প্রতিদিনই কম-বেশি ডিম খাই। সকালের নাস্তা বা রাতে ঘুমাতে যাওয়ার আগেও ডিম খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। তবে আতঙ্কের বিষয় হচ্ছে- এই ডিম না-কি ডেকে আনছে ক্ষতি। বিজ্ঞানীরা তো তা-ই বলছেন। গবেষণা করেই তারা এমন তথ্য সামনে এনেছেন।

বিজ্ঞানীরা জানান, দীর্ঘদিন গবেষণা করে তারা এমন সিদ্ধান্তে এসেছেন। তারা বলছেন, প্রতিদিন ডিম খাওয়া সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর! তাদের তথ্য অনুযায়ী, বেশি ডিম খেলে শরীরে কোলেস্টরেলের মাত্রা বেড়ে যায়। যা হৃদরোগের কারণ হতে পারে।
শুধু তা-ই নয়, ডিম খাওয়ার ফলে আর্থ্রাইটিসের সম্ভাবনাও দেখা যায় বেশি। তবে অনেকেই বলেন, ডিমের সাদা অংশ উপকারী, আর কুসুম খাওয়া ভালো নয়। তাদের এ তথ্যকে একেবারে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, পুরো ডিম অতিরিক্ত খাওয়াই উচিত নয়।

এমনকি বিজ্ঞানীরা বলছেন, কাঁচা ডিমের তুলনায় ওমলেট, সেদ্ধ কিংবা পোচ খেলে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী ভয়ংকর এমন তথ্য সামনে নিয়ে এসেছেন। অথচ এতদিন চিকিৎসকরা বলেছেন, প্রতিদিন অন্তত একটি ডিম খেলে শরীর ভালো থাকবে।

তাহলে এখন ভোক্তারা কী করবে? চিকিৎসকের পরামর্শ মানবে না-কি বিজ্ঞানীদের গবেষণা অনুসরণ করবে? সবাই হয়তো এমন গবেষণায় কর্ণপাত করবেন না। তারা আগের মতোই ডিম খেয়ে যাবেন। শুধু অতিমাত্রায় স্বাস্থ্য সচেতনরাই বিষয়টিকে গুরুত্ব দিতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯