মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাশিয়া চাপে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া চাপে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টর :: রাশিয়া যথেষ্ট চাপ দিলে হয়তো মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোভিয়েত/রাশিয়ায় গ্র্যাজুয়েটদের পঞ্চম এশিয়ান কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, মিয়ানমারের ওপর রাশিয়ার অনেক প্রভাব রয়েছে। তারা চাপ দিলে হয়তো মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে। তখন নিপীড়িত এই মানুষগুলো একটা ভালো জীবনে ফিরে যেতে পারবে।

মন্ত্রী বলেন, রাশিয়া তথা সাবেক সোভিয়েত ইউনিয়নের (ইউএসএসআর) সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধকালীন এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয় আমাদের যে সমর্থন দিয়েছে তা ভোলার নয়। তারা একাত্তরে বাংলাদেশের জনগণের প্রতি সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আওয়াজ তুলেছিল এবং আমাদের স্বাধীনতার পরপরই পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এবং জাতিসংঘে আমাদের প্রবেশের সুবিধার্থেও বাংলাদেশকে সহায়তা প্রদান করেছিল ইউএসএসআর। তাদের নিঃশর্ত সহায়তার জন্য সোভিয়েত ইউনিয়ন, তার নেতৃত্ব, সরকার ও জনগণ বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান অর্জন করে আছে।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল তাতে দুদেশের সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। সোভিয়েত ইউনিয়নও ১৯৯১ সালে ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম দেয়। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর থেকে আবারও সে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে। অনেকগুলো চুক্তি স্বাক্ষর হয়েছে। রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ এগিয়ে চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাশিয়ার সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের পরিধি আরও বাড়াতে চায়। এর ফলে দুই দেশের মানুষ উপকৃত হবে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এখন ৮.১ শতাংশ। আমাদের অর্থনীতি এখন অনেক ভালো।

বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আহ্বান করে ড. মোমেন বলেন, রাশিয়া যেন এ দেশে বিনিয়োগ করে। কারণ এখানে যেকোনো পণ্য তৈরি করলে তার মার্কেট প্রস্তুত রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করলে উইন উইন সিচুয়েশন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯